শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেহালপুরে নির্বাচনী পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু

এলাকা-দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য ধানের শীষে ভোট দিন
  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৫ ইং
নেহালপুরে নির্বাচনী পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু নেহালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেছে। গতকাল শনিবার বেলা ২টায় নেহালপুর ইউনিয়নের কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য শেষে কোটালী মাদ্রাসা মাঠে ওয়ার্ড বিএনপি নেতাদের নিয়ে নির্বাচনী সভার সূচনা করেন।


সভায় বাবু খান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রার পথকে সুগম করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ধানের শীষের বিজয় মানে অপশক্তির পরাজয়। ক্ষুধা, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি পরীক্ষিত দল। যারা ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টাকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি জনগণের দল,তাই জনগণের রায় নিয়ে আগামী জাতীয় নির্বাচনে জনগণকে ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনার জন্য ক্ষমতায় নিতে হবে। সে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মধ্যে প্রচার করে জনমত গড়ে তুলতে হবে। 


পরে দোস্ত, কৃষ্ণপুর, ডিহি, হিজলগাড়ী, নেহালপুর ও বোয়ালিয়াতে নির্বাচনী সভায় অংশ নেন তিনি। এসময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন, সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, দর্শনা থানা কৃষকদলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব, যুগ্ম মুন্না, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহন, লিংকন, শরিফুজ্জামান শামীম, সদস্য মোহাম্মদ আলী, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ, নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মেম্বারসহ নেহালপুর ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বাবু খান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধুনিক ও মানসম্মত লেখাপড়ার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষা বান্ধব বাজেট পেশ করা হবে এবং সকল শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হবে। শিক্ষকের দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সুযোগ্য উত্তরসূরি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান তার ঘোষিত ৩১ দফার মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের যে আকাঙ্ক্ষা তুলে ধরেছেন তা বাস্তবায়ন করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান