দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন মোল্লার উদ্যোগে হিজলগাড়ী মাঝেরপাড়ার মাঠে কৃষকদের পানির চাহিদা নিবারণের জন্য একটি নলকূপ স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে এই নলকূপটি মাঠে স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দীনসহ মাঠের সাধারণ কৃষকেরা।
প্রতিবেদক হিজলগাড়ি