মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের রুকন সভা

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২৫ ইং
আলমডাঙ্গায় জামায়াতের রুকন সভা

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু এবং আইন আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম। সভায় অক্টোবর মাসের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করা হয়। এসময় রুকনদের ব্যক্তিগত সিলেবাস অনুযায়ী কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়নের অগ্রগতি যাচাই করা হয়।


সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির আসাদুজ্জামান সোনা মাস্টার, নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, সহকারী সেক্রেটারি বিলাল হোসাইন, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।


রাতের কর্মসূচিতে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গার বড়বাড়ি উজরাপাড়ায় এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এবং দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এর আগে সকালে তিনি আলমডাঙ্গা নতুন বাজার এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির আশিক মাহবুব, অফিস সম্পাদক আবু জায়েদ আনসারী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, শিক্ষা সম্পাদক মতিউর রহমান, পেশাজীবী সভাপতি দেলোয়ার হোসেন, পৌর ২ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, সহসভাপতি খন্দকার শরফুল ইসলাম, সেক্রেটারি এমদাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী আনাসসহ অন্যান্য ওয়ার্ড নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী