মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ভোটযুদ্ধ

রঙিন প্রচারণায় সরগরম শহর
  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২৫ ইং
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ভোটযুদ্ধ

আসন্ন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে ঘিরে পুরো দর্শনা শহর এখন নির্বাচনী উৎসবে মুখর। পোস্টার, ব্যানার ও রঙিন ফেস্টুনে ছেয়ে গেছে রেলবাজার এলাকা থেকে শুরু করে আশপাশের সড়কগুলো। প্রার্থীরা সকাল-সন্ধ্যা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। আগামী ১৪ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩০ জন প্রার্থী। এর মধ্যে সদস্য পদে দুজন প্রার্থী- ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মিয়া ও ৪ নম্বর ওয়ার্ডের শামীম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


সভাপতি পদে তিনজন প্রার্থী ভোটযুদ্ধে রয়েছেন। এরা হলেন- তোফাজ্জেল হোসেন (চেয়ার মার্কা), তরিকুল ইসলাম জুয়েল (চশমা মার্কা) ও লুৎফর রহমান (মই মার্কা)। সহসভাপতি পদে রয়েছেন রিণ্টু জামান (মাছ মার্কা), আরিফুল ইসলাম জয়নাল (কলস মার্কা) ও আবুল বাসার (মোরগ মার্কা)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। এরা হলেন- আরিফুল রহমান বাবু (চাঁদতারা মার্কা), নাসির উদ্দিন (সূর্যমুখী ফুল), সেলিম মেহমুদ লিটন (বাইসাইকেল), আনোয়ার হোসেন রতন (প্রজাপতি) ও আরেকজন (ছাতা) মার্কায়।


সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবিদ হোসেন রিফাত (হরিণ) ও শরিফুল ইসলাম (আনারস)। দপ্তর সম্পাদক পদে রয়েছেন মো. কালু (হারিকেন) ও সোহাগ হোসেন (টেবিল)। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিল্লাল হোসেন (টিউবওয়েল) ও মিজানুর রহমান (দেয়ালঘড়ি)। এছাড়া সাতটি ওয়ার্ডে সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে ফরজ আলী (কাঁঠাল) ও মো. শরিফ (পেয়ারা)। ২ নম্বর ওয়ার্ডে জাহিদুল ইসলাম (মোবাইল) ও হারেজ উদ্দিন (সেলাই মেশিন)। ৫ নম্বর ওয়ার্ডে মো. ওয়াসিম (ফুটবল) ও মেহেদী হাসান (বেলচা)। ৬ নম্বর ওয়ার্ডে হানিফ খাঁ (আম) ও আজিজুল ইসলাম (পানপাতা)। এবং ৭ নম্বর ওয়ার্ডে হাবিব শিকদার (জবাফুল), সাইদুর রহমান (উড়োজাহাজ) ও আজহার খান ঝণ্টু (চায়ের কাপ)।


ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীরা আরও জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। দিন-রাত ভোটারদের দারে দারে ঘুরে তাদের মন জয়ের চেষ্টা চলছে। এখন সবার নজর ১৪ নভেম্বর- সেদিনই নির্ধারিত হবে কে কতটা ভোটে জয়ী হন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী