মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতি সভা

অনুষ্ঠান সফলে তিনটি উপ-কমিটি গঠন
  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে প্রস্তুতি সভা

আগামী ২৮ নভেম্বর চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার পরিষদের সহসভাপতি তৌহিদ হোসেনের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানটি সফল করতে তিনটি উপ-কমিটি গঠন করা হয়েছে।


সাহিত্য পরিষদের সাবেক সভাপতি তৌহিদ হোসেনকে আহ্বায়ক করে অর্থ কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, শেখ সেলিম ও মেহেরাব্বিন সানভী। প্রকাশনা উপ-কমিটি: পরিষদের প্রচার সম্পাদক হোসেন ফারুককে আহ্বায়ক করে গঠিত এই কমিটির সদস্যরা হলেন- গোলাম কবীর মুকুল, ছড়াকার আহাদ আলী মোল্লা, কামাল মাহমুদ ও মিমতা ইসলাম মিলা। অনুষ্ঠান পরিচালনা কমিটি: হোসেন জাকিরকে আহ্বায়ক করা হয়েছে এই কমিটির। সদস্য হিসেবে আছেন হেলাল হোসেন জোয়ার্দার, হুমায়ূন কবীর, বনলতা ও মেহেরাব্বিন সানভী। কার্যনির্বাহী কমিটির আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক এম.এ মুহিত, অধ্যাক্ষ হামিদুল হক মুন্সি, ড. আবু সাইফ মুন্সি, আহাদ আলী মোল্লা, গোলাম কবীর মুকুল, কাজল মাহমুদ প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী