মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার কৃতী সন্তান সাহিদুজ্জামান টরিকের নামে ফেসবুকে ভুয়া আইডি

জনসাধারণকে বিভ্রান্ত না হয়ে সচেতন হওয়ার আহ্বান
  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গার কৃতী সন্তান সাহিদুজ্জামান টরিকের নামে ফেসবুকে ভুয়া আইডি

বিশ্বের অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) সবথেকে বড় সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এবং স্বনামধন্য হোটেল সাহিদ প্যালেস ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন না। অথচ তাঁর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাহিদুজ্জামান টরিক।
তিনি জনসাধারণকে এই ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, ‘আমার কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই এবং কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না। আমার নাম ব্যবহার করে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভুয়া আইডিগুলো খুলেছে বলে ধারণা করছি। ভুয়া আইডি বা পেজকে সত্য মনে করে বিভ্রান্ত হবেন না।’ এদিকে, দেশের কৃতী সন্তান এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় যিনি নিরলস কাজ করে যাচ্ছেন, তাঁর নাম ব্যবহার করে এই ধরনের প্রতারণা অত্যন্ত নিন্দনীয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ফেসবুক কর্তৃপক্ষের এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন সচেতন মহল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী