‘এসো দেশ বদলায় পৃথিবী বদলায়’ স্লোগানে দামুড়হুদায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় (অনুর্ধ্ব- ১৫) ছাত্র- ছাত্রীদের সাঁতার প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা ক ও খ গ্রুপ মিলে চিত সাঁতার, মুক্ত সাঁতার, বুক সাঁতার ও প্রজাপতি সাঁতার এই চার ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রত্যেক ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক ও গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইকবাল হোসেন। সাঁতার প্রশিক্ষক আশরাফুল আলমের পরিচলনা ও সার্বিক ব্যবস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান, আব্দুল খালেক, সিদ্দিকুর রহমানসহ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ছাত্র-ছাত্রীরা।
প্রতিবেদক দামুড়হুদা