মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

গাঁজা উদ্ধার, ৭ বাংলাদেশি আটক
  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২৫ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। এদিকে পৃথক অভিযানে ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গত বুধবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কালা গ্রামের মো. আশরাফের আমবাগানের মধ্যে হাবিলদার মো, বিল্লাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।


এদিকে, বিকেলে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা খোসালপুর গ্রামের মো. রফিকুল হকের বাঁশবাগানের মধ্যে হাবিলদার মো. আব্দুল কাদিরের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে দুজন নারী নাগরিককে আটক করা হয়। আর গতকাল বৃহস্পতিবার বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হুদাপাড়া গ্রামের মো. রুহুল আমিনের আমবাগানের মধ্যে হাবিলদার মো. মাসুদ এলাহীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫ জন নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী