আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দর্শনায় পৌর বিএনপির উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের মহিলা কর্মীদের নিয়ে এই এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মো. মশিউর রহমান।
এসময় তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো দলে ভোট দিয়ে জান্নাত পাওয়া যায় না। এটা শুধু গুজব, আর সহজ সরল মানুষকে মিথ্যা বুঝ দেওয়া ছাড়া কিছুই না। আপনারা সচেতন মানুষ, তাই এসব গুজবে কান দিয়ে কোনো রকম বিভ্রান্ত হবেন না। কোনো কোনো দলের কিছু মানুষ তাদের সুবিধার জন্য মানুষকে ভুল বুঝিয়ে এগুলো অপপ্রচার করছে। তাই আমরা নিজেদের সঠিক বুঝ নিয়ে যেখানে ভোট দিলে দেশের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, সেখানেই ভোট দেব। আর সে জন্য ধানের শীষের বিকল্প নেই।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, বিএনপি নেতা হাবিবুল্লাহ বিশ্বাস, হাফিজুল আলম, জিহাদ হোসেন, আতিয়ার রহমান, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুর রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দিন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ, সাবেক কাউন্সিলর বিলকিস খাতুন, সোনাভানু ও সাবেক সাংস্কৃতিক সম্পাদিকা মেহজাবিন আফসানা শাপলা (মাস্টার)।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল মুকিত, মোমিনুল ইসলাম, সাব্বির রহমান, দর্শনা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মোফা, দর্শনা ডিএস মাদ্রাসা ছাত্রদলের সভাপতি খন্দকার শাহাব উদ্দিন, ছাত্রদল নেতা ফয়সালসহ ৯টি ওয়ার্ডের মহিলা দলের নেত্রী ও কর্মীবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক (দর্শনা অঞ্চল)