শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় কৃষকের গোয়ালঘর থেকে গরু চুরি

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় কৃষকের গোয়ালঘর থেকে গরু চুরি

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত মঙ্গলবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের রজব আলী মালিতার ছেলে রফিকুল মালিতা অন্য দিনের ন্যায় গত মঙ্গলবার রাতে গরুর নান্দায় ঘাষ ও বিচালি দিয়ে গোয়াল ঘরের দরজা বেঁধে ঘরে এসে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তিনটি গরুর মধ্যে সবথেকে বড় গরুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। কৃষক রফিকুল জানান, গরুটির মৃল্য আনুমানিক দেড়লাখ টাকা হবে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি এসআই আকরাম খান বলেন, ‘গরু চুরির বিষয়টি আমি জানি না। এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান