মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার খেজুরায় পথসভায় অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

দেশের কল্যাণে কাজ করার সুযোগ দিন
  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গার খেজুরায় পথসভায় অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় না থেকেও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই- দেশে সত্য, ন্যায় ও নীতির রাজনীতি প্রতিষ্ঠিত হোক, যেন সাধারণ মানুষ শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তার স্বাদ পায়।’ ‎গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খেজুরা গ্রামে সদর উপজেলা জামায়াতের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত এমপি প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। ‎৬ নম্বর ওয়ার্ড সভাপতি আলী আকবর জিন্নাহ এতে সভাপতিত্ব করেন।


‎এসময় তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। সম্প্রতি সারাদেশে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে- কোথাও কোনো বিশৃঙ্খলা বা সংঘাত ঘটেনি। ‎অন্যদিকে, একটি দল প্রার্থী ঘোষণার পরপরই সারাদেশে মারামারি, সংঘর্ষ এমনকি হত্যার ঘটনাও ঘটিয়েছে- যা গণতন্ত্র ও সভ্য রাজনীতির জন্য অত্যন্ত লজ্জাজনক। ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী শৃঙ্খলা, সততা ও আদর্শের দিক থেকে ইতিহাস সৃষ্টি করেছে। ‎তাই সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের কল্যাণে কাজ করার সুযোগ করে দেওয়ার আহ্বান করছি।


‎পথসভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি মো. সাগর আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মো. শাহেন উজ্জামান, মাওলানা সাজিবুল ইসলাম, অফিস সম্পাদক মো. আশিরউদ্দীন, চুয়াডাঙ্গা পৌর নায়েবে আমির মাহবুব আসিক শফি, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলার অর্থ সম্পাদক মো. বায়েজিদ বোস্তামী, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আশির উদ্দীন বিশ্বাস ইমরান, পদ্মবিলা ইউনিয়ন আমির মো. আসমান আলী প্রমুখ। ‎পথসভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী