মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুড়ানপুর ও হাউলীতে মহিলা দলের কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৫ ইং
জুড়ানপুর ও হাউলীতে মহিলা দলের কর্মী সমাবেশ

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জুড়ানপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। দেশের জনগণ আজ পরিবর্তন চায়, তাই প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। বিশেষ করে আমার প্রিয় মা-বোনদের সতর্ক থাকতে হবে বিশেষ একটি দল জান্নাতের কথা বলে ভোট চাচ্ছে। এটা মুনাফেকি কথা। একমাত্র মহান আল্লাহপাকের আনুগত্য ছাড়া জান্নাত লাভ সম্ভব নয়।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এসময় তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু ভাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন। তিনি একজন ক্লিন ইমেজের মানুষ। আমাদের সবাইকে এখনই সংগঠিত হতে হবে এবং বাবু ভাইয়ের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই সংগ্রাম শুধু একজন প্রার্থীর নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াই। আপনারা মা-বোনরা এখন থেকেই সংগঠিত হয়ে ধানের শীষ প্রতিককে বিজয়ী করা লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’


উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আল মাসুম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভানেত্রী সালমা জাহান পারুল, উপজেলা বিএনপির অন্যতম নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য নওশাদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, নূররুজ্জামান, ছাত্রদল নেতা তৌহিদ রেজা, মহিলা দলের নেত্রী নাসরিন আক্তার, লাভনী খাতুন, শিল্পী খাতুনসহ স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এদিকে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারিনীপুর গ্রামের ঈদগাহ মাঠ  এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শমসের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ। প্রধান বক্তা ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি সলেমান মল্লিক, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম ও উপজেলা বিএনপির সদস্য ওহেদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা দলের নেত্রী রাবেয়া, শিউলী, খোদেজা বেগম, আরিছন, পরিছন, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশাদুল হক, জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম, হাউলী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকি, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির যুবদল নেতা শাহাজাহান আলী, তরিকুল ইসলাম রানা, বখতিয়ার হোসেন, সাজেদুল ইসলাম, আশান আলীসহ স্থানীয় নেতা-কর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী