বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

মদ-ফেনসিডিল উদ্ধার, ৪ বাংলাদেশি আটক
  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৫ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা দুইটার দিকে উথলী বিওপির সীমান্ত পিলার-৭৩/এম থেকে হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। একই দিনে মাধবখালী বিওপির সীমান্ত পিলার-৭৪/এম থেকে হাবিলদার মো. কামরুল হাসানের নেতৃত্বে ১১৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।


এছাড়া গতকাল বুধবার মাটিলা বিওপির সীমান্ত পিলার-৫৩/২-এস থেকে হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ৫০ বোতল ভারতীয় সিরাপ (মাদক) উদ্ধার করা হয়। একই দিন ভোরে মেদিনীপুর বিওপির সীমান্ত পিলার-৬৩/৩-এস থেকে নায়েব সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ভোর সাড়ে ৬টায় নতুনপাড়া বিওপির সীমান্ত পিলার-৬৬/১-এস থেকে নায়েব সুবেদার মো. আ. সালামের নেতৃত্বে ৯ বোতল ভারতীয় মদ ও ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।


এদিকে, গত মঙ্গলবার বেলা ২টার দিবে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার-৬০/৩৭-আর থেকে হাবিলদার মো. তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া গতকাল বুধবার সকালে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার-৬০/৩৩-আর থেকে নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে এক নারী নাগরিককে আটক করা হয়। তাকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’