আলমডাঙ্গার দারুস সালাম ঈদগাহ মাঠে বিশিষ্ট ব্যবসায়ী মো. তোফাজ্জেল হোসেন তোতা মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আমেরিকার নিউইয়র্ক থেকে লাশ বাংলাদেশে পৌঁছায়। আলমডাঙ্গার বাড়িতে লাশ নিয়ে এলে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা একনজর দেখতে ছুটে আসেন। এশার নামাজের পর দারুস সালাম ঈদগাগ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, জেলা জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক দারুসসালাম, আহমেদ আলী, মোফাজ্জল হোসেন, আব্দুর রহমান, হারুনার রশিদ, সাবেক এডিশনাল আইজিপি শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ বেল্টু, সাংবাদিক হামিদুল ইসলাম আজম, জগলুল ইসলাম টপি, মহিলা কলেজের শিক্ষকমন্ডলী, সরকারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনসহ আলমডাঙ্গার বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, আলমডাঙ্গা আলিফউদ্দিন রোডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল মান্নান মিয়ার মেজ ছেলে বিশিষ্ট কাঁচামালের আড়ত ব্যবসায়ী মো. তোফাজ্জেল হোসেন তোতা মিয়া দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্ত হয়ে আমেরিকার মাউন্ট সাইনাস হাসপাতালে গত ৩১ অক্টোবর ইন্তেকাল করেন।
আলমডাঙ্গা অফিস