মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে একই গ্রামের পাঁচজন নিখোঁজের ঘটনা

সন্দেহভাজন দুই আসামি আটক
  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২৫ ইং
জীবননগরে একই গ্রামের পাঁচজন নিখোঁজের ঘটনা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পাঁচজন নিখোঁজের ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাদেরকে জীবননগর এলাকা থেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- হরিহরনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আজিজুল হক (৪৫) এবং মো. মুন্নাফের ছেলে আমিরুল ইসলাম (৩৭)। তবে তারা মামলার এজাহারনামীয় আসামি নন বলে জানিয়েছে পুলিশ।


এর আগে গত ১৩ ও ১৪ অক্টোবর গোয়ালপাড়া গ্রামের স্বপন, হাসান, আবুল হোসেন, আনার হোসেন ও তাঁর ছেলে শফি রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারগুলোর দাবি, সোনা চোরাচালান সংক্রান্ত বিরোধের জের ধরেই তাঁদের অপহরণ করা হয়েছে। নিখোঁজদের মধ্যে তিনজন স্থানীয় মাঠে ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফেরেননি।


ঘটনার পর নিখোঁজ হাসানের বাবা শওকত আলী বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণ মামলা করেন। তবে দীর্ঘদিনেও মূল আসামিদের গ্রেপ্তার ও নিখোঁজদের সন্ধান না মেলায় ক্তভোগী পরিবারগুলো মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে। অবশেষে দুই সন্দেহভাজনের গ্রেপ্তারে মামলার তদন্তে নতুন অগ্রগতি দেখা দিয়েছে বলে মনে করছে পুলিশ ও স্থানীয়রা।


জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবির জানান, ‘অপহরণ মামলার সূত্র ধরে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তাদের আদালতে সোপর্দ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী