মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা সভাপতি মুহাম্মদ হাসানুজ্জামান সজীব হাতপাখা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন। গতকতাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আন্দুলবাড়ীয়া বাজারে পথসভা ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা মার্কায় ভোট চান।


গণসংযোগ চলাকালে ইসলামী আন্দোলনের এই প্রার্থী বলেন, ‘হাতপাখা শুধু একটি প্রতীক নয়, এটি শান্তি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতীক। আমরা চাই সৎ ও কল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে। জনগণই আমাদের শক্তি- তাদের ভালোবাসা নিয়েই আমরা আগাচ্ছি।’
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আশাদুর রহমান আসাদ, সাবেক সভাপতি নায়েব আলী, সাধারণ সম্পাদক রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াসিন আলী টনি, ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি খন্দকার মাওলানা মনিরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মণ্ডল, জীবননগর উপজেলা নেতা মাওলানা লুৎফর রহমান সরকারসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী