বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জীবননগর উপজেলা শাখার উদ্যোগে শিবিরের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় জীবননগর জীবননগর উপজেলা জামায়াতের অফিসে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের ইসলামীর আমির রুহুল আমিন। তিনি বলেন, শিবিরকেই ছাত্রসমাজের দায়িত্ব নিতে হবে। ক্যাম্পাসে মেধার স্বাক্ষর রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। মাদকের ভয়াল ছোবল থেকে ছাত্রদের বাঁচাতে হবে। সরকার গঠন করলে সমাজ থেকে মাদকের মুলৎপাটন করা হবে। মাদকব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে। তিনি আরও বলেন, ৭১ সালের পর হতে আজ অবধি রাজনৈতিক ছত্রছায়ায় এক দেশবিরোধী চক্র মাদকের ব্যবসা চালিয়ে এসেছে। আর মাদকের ব্যবসা করতে দেওয়া হবে না।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ মহসিন এমদাদ জামেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, উথলী ইউনিয়ন আমির মওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি হাফেজ হাসানুজ্জামান, জামায়াত নেতা শফিকুল ইসলাম, ছাত্রশিবিরের জীবননগর উপজেলা সভাপতি রাসেল আহম্মদ, হাসাদাহ কামিল মাদ্রাসার সভাপতি আমির হামজা, জীবননগর পৌর শাখার সভাপতি আকিমুল ইসলাম প্রমুখ।
জীবননগর অফিস