ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবসরে যাওয়া ১০ জন কর্মকর্তা ও কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর ও প্রধান সহকারী (ভাঃ) মাহফুজ রানা, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম ও সড়ক বাতি পরিদর্শক রোকনুজ্জামান খান। অবসরে যাওয়া ১০ কর্মকর্তা-কর্মচারী হলেন- কর আদায়কারী আশরাফ আলী, এসেসর আব্দুল হামিদ, নির্বাহী প্রকৌশলী তসলিম উদ্দিন, লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান, স্টোরকিপার আজিজুল হক, প্রধান সহকারী খাইরুল ইসলাম, নলকূপ মেকানিক্স রমজান আলি, ক্যাশিয়ার মিজানুর রহমান, টিকাদান সুপারভাইজার বিল্লাল হোসেন এবং কঞ্জারভেন্সী ইন্সপেক্টর খ. আশাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুন আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টোর কিপার হামিদুল ইসলাম নিলা, কর সহকারী আদায়কারী লিয়াকত আলি, সি.এ হাফিজুর রহমান প্রমুখ। শেষে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের হাতে পৌরসভার পক্ষ থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা