আলমডাঙ্গা থানা-পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক আলিকে (৪৫) গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. আব্দুল মতিন, পাইকপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ এলাহিনগর রোড এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ইয়াবাগুলো আলমডাঙ্গা থানায় জব্দ তালিকা মূলে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ বদ্ধপরিকর।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা