মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ‘স্বর্ণ আত্মসাৎ’ কেন্দ্র করে একই গ্রামের ৫ জনকে ‘অপহরণ’

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবিতে মানববন্ধন
  • আপলোড তারিখঃ ০২-১১-২০২৫ ইং
জীবননগরে ‘স্বর্ণ আত্মসাৎ’ কেন্দ্র করে একই গ্রামের ৫ জনকে ‘অপহরণ’

জীবননগরে ‘স্বর্ণ আত্মসাৎ’ করাকে কেন্দ্র করে পিতা-পুত্রসহ ১৯ দিন ধরে নিখোঁজ একই গ্রামের পাঁচজনের উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জীবননগর মুক্তমঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পরিবারের সদস্যরা বলেন, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গত ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর দুইদিনে নিখোঁজ হয় পাঁচজন।


নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন- গোয়ালপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০), আনার (৫২) ও তার ছেলে শফি (২৭) এবং শওকত আলির ছেলে হাসান (২৭)। এরপর আমরা কোথাও তাদের খুঁজে না পেলে গত ২১ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করি।


এ মামলায় আসামিরা হলেন- আব্দুল হাকিম ফকিরের তিন ছেলে আব্দুল মজিদ (৪০), আব্দুস সামাদ (৪৫) ও বিপ্লব হোসেন (৫০), মনসুর আলীর ছেলে লালন মন্ডল (৪২) এবং বাবলুর ছেলে শাহিন (৩২)। 


মানববন্ধনের পরিবারের সদস্যরা আরও বলেন, ‘আমরা জীবননগর থানায় মামলা দায়ের করার ১০ দিন পার হলেও এখনো পর্যন্ত থানা-পুলিশ নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার বা আসামিদের গ্রেপ্তার করতে পারিনি। আমরা চাই- পুলিশ অতি দ্রুত নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধার করে পরিবারের মাঝে ফিরিয়ে দিক। আর তা না হলে আমরা বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব।


উল্লেখ্য, গোয়ালপাড়া গ্রামে একটি স্বর্ণের চালান লোপাট হওয়াকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালান ব্যবসায়ীদের মধ্য একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জেরে গত ১৩ অক্টোবর আনার ও তার ছেলে শফি নিখোঁজ হয় এবং তার পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর আবুল, হাসান ও শফি নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদেরকে কোথাও খুঁজে না পেলে গত ২১ অক্টোবর শওকত বাদী হয়ে জীবননগর থানায় একই গ্রামের ৬ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, গোয়ালপাড়া গ্রামে নিখোঁজ পাঁচজন ব্যক্তির নিখোঁজের বিষয় নিয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করাসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করি কয়েকদিনের মধ্যে মূল ঘটনা উদ্‌ঘাটন করতে পারব।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী