সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০১৭ ইং
জীবননগরে স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আলোচনা সভা
জীবননগর অফিস: জীবননগরের দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর দ্রুত চালুর দাবিতে আন্দোলনরত বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে তার অফিস কক্ষে গত সোমবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। স্থলবন্দরটি দ্রুত চালু করণে একটি শক্তিশালী টিমকে দ্রুত ভারতে পাঠানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর চালু করণের সর্বশেষ অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, যুবলীগ নেতা খায়রুল বাশার শিপলু ও ব্যবসায়ী জহিরুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড