মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

  • আপলোড তারিখঃ ০২-১১-২০২৫ ইং
দর্শনায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দর্শনায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন- ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনা (৪১) এবং তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৬)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ এলাকায় বিক্রি করে আসছিলেন। র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গাংনী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী