শেখ শামসুল আবেদীনকে সংবর্ধনা দিয়েছে রেডক্রিসেন্ট সোসাইটি
- আপলোড তারিখঃ
০৮-১১-২০১৭
ইং
সরকারি সফর শেষে দেশে ফেরায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: লন্ডন ও কলকাতায় ১০দিন সরকারি সফর শেষে দেশে ফিরে আসায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটে অনুষ্ঠিত সংবর্ধনা সভা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যকরি সদস্য আজাদ মালিতার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা সঞ্চালনা করেন, ইউনিট অফিসার সাঈদ মো. শামীম রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিটের কার্যকরি সদস্য ও জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম সাহান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ফজলুর রহমান। সংবর্ধিত প্রধান অতিথিকে রেডক্রিসেন্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সেক্রেটারী ফজলুর রহমান, যুব রেডক্রিসেন্টের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান, জান্নাতুল নাইমা। অনুষ্ঠানে পবিত্র কোরঅঅন তেলওয়াত করেন, বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মজিদ।
সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি শেখ শামসুল আবেদীন খোকন বলেন, ‘প্রথমে লন্ডনে স্থানীয় সরকার সম্পর্কে অবহিত হয়। সেখানে স্থানীয় সরকারে অনেক স্বাধীনতা দেয়া আছে। সচিব থাকে কাউন্সিলর দ্বারা নির্বাচিত। ফলে, বাজেট অনুযায়ি উন্নয়ন কাজ করা যায়। দেশের অবকাঠামো ও উন্নয়নের জন্য স্থানীয় সরকারের মাধ্যমে করতে চাচ্ছে। যতদিন না পাচ্ছি, ততদিন পর্যন্ত উন্নয়ন কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো না। ভারতে পঞ্চায়েত ও পৌরসভায় প্রচুর ক্ষমতা দেয়া আছে। মুর্শিদাবাদ জেলা পরিষদকে প্রচুর ক্ষমতা দেয়া আছে। লন্ডনে পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর ১০নং ডাইুনিং স্ট্রীট, মাদাম তুসে যাদুঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দেখার সুযোগ হয়েছে। রেডক্রিসেন্ট ইউনিটে ব্লাড ব্যাংক তৈরী করা হবে। রেডক্রিসেন্টের আয় কিভাবে আরো বাড়ানো যায় সেদিকে খেয়াল রাখার আহবান জানানো হয়।
সংবর্ধনা সভায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির সহসভাপতি সেলিম উদ্দিন খান, ডা. কাজী রবিউল ইসলাম, ডা. মিজানুর রহমান, সিনিয়র আইনজীবী মো. মনিরুজ্জামান, হুমায়ন কবীর মালিক, এমএম মনোয়ার হোসেন, ফেরদৌস ওয়ারা সুন্না, আসাদুজ্জামানি কবীর, মাহবুবুল ইসলাম সেলিম, ইউনুস আলী, রেডক্রিসেন্টের দাতা সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ রেডক্রিসেন্ট ইউনিট ও ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: গত ২১ অক্টোবর ১০ দিনের সরকারি সফরে চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল আবেদন খোকন লন্ডন ও কলকাতা যান। সফর শেষে গত ৩১ অক্টোবর শেখ শামসুল আবেদীন খোকন দেশে ফেরেন।
কমেন্ট বক্স