চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন গ্রাউন্ডে খেলার উদ্বোধন করেন বারের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম। এসময় চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বার নির্বাচনে সভাপতি প্রার্থী মারুফ সরোয়ার বাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বার নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী আহসান আলী, সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল (পিপি নারী ও শিশু), সাবেক সাধারণ সম্পাদক তালিম হোসেন, ফজলে রাব্বী সাগর, ইমতিয়াজ আহমেদ, আসাদুজ্জামান মিল্টন, মানি খন্দকার, মাসুদ রানা ও মামুন অর রশিদসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক মো. শাহজামাল জামাল।
সমীকরণ প্রতিবেদক