মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিত্রনায়ক সালমান শাহ’র হত্যাকারীদের শাস্তির দাবিতে

চুয়াডাঙ্গায় ভক্তদের মানববন্ধন
  • আপলোড তারিখঃ ০২-১১-২০২৫ ইং
চিত্রনায়ক সালমান শাহ’র হত্যাকারীদের শাস্তির দাবিতে

চিত্রনায়ক সালমান শাহ’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের আইডল চিত্রনায়ক সালমান শাহ’র হত্যা কোনোভাবেই সাংস্কৃতিক অঙ্গনের জন্য শুভ লক্ষণ নয়। এতদিনেও তাঁর হত্যার রহস্য উন্মোচন হয়নি। এখন সময় এসেছে প্রকৃত তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের শাস্তির আওতায় আনার।


চুয়াডাঙ্গা সালমান শাহ ভক্তকূলের ডাকে আয়োজিত মানববন্ধনে নাফিসা সুরভি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে শাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এসময় সালমান শাহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে চলচ্চিত্র জগতের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে সন্ত্রাসীরা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার  ইস্কাটনে তার নিজ বাড়িতে কৌশলে হত্যা করে। এরপর থেকে তার মা নীলা চৌধুরী আইনি লড়াই চালিয়ে মামলাটিকে হত্যা মামলায় রুপান্তরিত করেন। এ মামলায় সালমান শাহ’র স্ত্রী সামিরাসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী