মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা তিতুদহের চকপাড়ায় মদ্যপানে ‘জসিম পাগলের’ মৃত্যুর গুঞ্জন

পুলিশের লাশ উদ্ধারে গ্রামবাসীর বাধা, চরম উত্তেজনা
  • আপলোড তারিখঃ ০১-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গা তিতুদহের চকপাড়ায় মদ্যপানে ‘জসিম পাগলের’ মৃত্যুর গুঞ্জন

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের চকপাড়ায় জসিম উদ্দিন (৭০) নামের বৃদ্ধর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন তিনি মদ্যপানের বিষক্রিয়ায় মারা গেছেন, আবার পরিবারের দাবি- স্ট্রোকে মৃত্যু হয়েছে। জসিম উদ্দিন স্থানীয়ভাবে ‘জসিম পাগল’ নামে পরিচিত ছিলেন। তিনি চকপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে।


জসিম উদ্দিনের বড় ছেলে সাইদুল মন্ডল জানান, ‘আমার বাবা দীর্ঘ ৩০ বছর ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যার আগে হঠাৎ বাড়িতে স্ট্রোক করে তিনি মারা যান। তবে তার মৃত্যু নিয়ে গ্রামে ছড়িয়ে পড়ে গুঞ্জন- তিনি নেশাজাতীয় দ্রব্য সেবনের পর মারা গেছেন।’


গুঞ্জনের প্রেক্ষিতে দামুড়হুদা সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ারুল ইসলাম ও দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এএসপি আনোয়ারুল ইসলাম জানান, ‘মৃত জসিমের নেশাসক্তি ছিল বলে আমরা জানতে পেরেছি। এ কারণে তার মৃত্যুর বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’


তবে পুলিশ লাশ নিতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা বাধা দেন। তারা জোর করে লাশ আটকে রাখেন এবং ময়নাতদন্তে না পাঠানোর দাবি জানান। এ সময় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে বাগবিতণ্ডা হয়, ছড়িয়ে পড়ে উত্তেজনা।
স্থানীয়রা জানান, জসিম পাগল একজন সাধুস্বভাবের মানুষ ছিলেন, তিনি মাঝে মাঝে মাদক সেবন করতেন। তার মৃত্যুর পর শুক্রবার রাত ৯টায় জানাজার সময় নির্ধারণ করা হলেও পুলিশের বাধায় তা স্থগিত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, লাশ মর্গে পাঠানোর জন্য অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী