মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যোগে SMART প্রকল্পের সূচনা

কৃষি ও গবাদিপশু উন্নয়নে নতুন দিগন্ত
  • আপলোড তারিখঃ ৩১-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যোগে SMART প্রকল্পের সূচনা

আত্মবিশ্বাস কর্তৃক বাস্তবায়িত, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় SMART প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা আত্মবিশ্বাস ভবনের সম্মেলনকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য, SMART প্রকল্পের কার্যক্রমসমূহ, RECP চর্চা ও বাস্তবায়ন এবং প্রয়োগ সম্পর্কিত বিভিন্ন আলোচনা করা হয়। এছাড়াও SMART প্রকল্পটির কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে এগিয়ে নেয়া ও যথাসময়ে সম্পন্ন হওয়ার জন্য স্টেকহোল্ডারদের সাথে যথাযথ লিংকেজ ও সহযোগিতার ব্যাপারে এবং প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে করণীয় অনুদান সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


কর্মশালায় সংস্থাটির নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রকল্পের নির্বাচিত এলাকা কৃষিতে সমৃদ্ধ। এখানে অনেক সময় জমি অনাবাদি থাকে, সেই সময় গবাদিপশু চরানো গেলে খামারিদের খাদ্য ব্যয় অনেক কমে যাবে। এই অঞ্চলে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের সম্ভাবনা খুবই বেশি।’ তিনি আরও বলেন, ‘এই প্রকল্পের সফলতা নির্ভর করছে খামারিদের ওপর। আপনারাই প্রকল্পের প্রাণ। আপনারা যদি নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে এই প্রকল্প সফল হবে। আপনাদের পাশে থাকবে স্মার্ট টিম এবং সরকারি দপ্তরের প্রতিনিধিরা।’


RAISE প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমীন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা।


শুভেচ্ছা বক্তব্যে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘চুয়াডাঙ্গা কৃষিনির্ভর জেলা। এখানকার বেশিরভাগ মানুষই গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন। SMART প্রকল্পের সদস্যরা শিক্ষিত ও দক্ষ, তাই আমরা আশা করি প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হবে। শুধু পরিকল্পনা নয়, বাস্তব মাঠ পর্যায়ে কাজ হচ্ছে কি না, সেটি নিয়মিত পর্যবেক্ষণ জরুরি।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, SMART প্রকল্পের ফোকাল পারসোন রাকিবুল হাসান জোয়ার্দ্দার, প্রকল্প ব্যবস্থাপক ড. আজিজুল হকসহ SMART পরকল্পের Cattle & Buffalo সাব-সেক্টরের অধীনে Promoting Resilient Green Growth in Dairy Sub-sector through Ensuring RECP  উপ-প্রকল্পের আওতায় প্রকল্পের কর্ম এলাকায় অন্তর্ভুক্ত খামারী, প্রসেসর, এলএসপি, ফার্মাসিউটিক্যাল টেকনিশিয়ান, রিসোর্সপারসোনদের ডিএলও ইউএলও এবং সাংবাদিকবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী