চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। পরে অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল চুয়াডাঙ্গা সদর উপজেলার হক পাড়া এলাকায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার ও অন্যান্য স্টাফ। অভিযানে মো. আশিকের (২৮) কাছ থেকে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।
নিজস্ব প্রতিবেদক