মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ার শিক্ষক আব্দুল বারীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ার শিক্ষক আব্দুল বারীর ইন্তেকাল

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সর্বজনশ্রদ্ধেয় আব্দুল বারী ওরফে বারিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত ২২ অক্টোবর ছেলে আল-মামুনের ঢাকার বাড়িতে হঠাৎ ব্রেন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক সমস্যার অবনতি দেখা দিলে তাকে আইসিইউতে রাখা হয়। গতকাল বেলা পৌনে টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল রাতেই লাশ গ্রামের বাড়ি আন্দুলবাড়ীয়া মিস্ত্রি পাড়ায় পৌঁছায়। 


মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া হাইস্কুল সংলগ্ন আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ৮ কন্যাসহ অসংখ্য নিকট আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী