মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা কামালপুর পশ্চিম পাড়া জুনিয়র ক্রিকেট প্রীতি ম্যাচ

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৫ ইং
আলমডাঙ্গা কামালপুর পশ্চিম পাড়া জুনিয়র ক্রিকেট প্রীতি ম্যাচ

আলমডাঙ্গার কামালপুর পশ্চিম পাড়া জুনিয়র ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গার কামালপুর আলাউদ্দীন আহমেদ পাঠাগারের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি কামালপুর বাইতুল আমান জামে মসজিদ ও সভাপতি বি  আর এম পি আলমডাঙ্গা উপজেলা শাখা জেনারুল ইসলাম। 


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্য কবি এম সিদ্দিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন মহাম্মদ ফরজ আলী, সামাজিক ব্যক্তি কামালপুর, শিশু কিশোর স্নেহধন্য, ক্রিকেটপ্রেমী ও মহল্লাবাসী। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কামালপুর পশ্চিমপাড়া জুনিয়র টিম। রানার্সআপ হয়েছে কামালপুর মসজিদপাড়া জুনিয়র টিম


কবি গোলাম রহমান চৌধুরি বলেন, সারা বছরই গ্রামবাসী পাড়া মহল্লাবাসীকে নিয়ে এমনটি ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজন করা হয়ে থাকে। আপনারা আমাদের জন্য প্রাণভরে দোয়া করবেন। আজকে যারা বিজয়ী হয়েছে সকলের প্রতি ভালবাসা রইল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী