মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় দুই মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সদস্যরা গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার হকপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ও এ. এস. এম. আব্দুর রউফ শিবলু। সহায়তায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।


অভিযানকালে ১০ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলী মল্লিকপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে মো. সুরুজ আলী (৩০) ও সানগাড়ীর মৃত সিদ্দিক মোল্লার ছেলে মো. ছানোয়ার মোল্লা (৪২)।
পরে ভ্রাম্যমাণ আদালতে সুরুজ আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং ছানোয়ার মোল্লাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী