চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীরের হঠাৎ বদলির আদেশ জারি হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ আদেশ পাঠানো হয়। তবে তাকে কোন থানায় বদলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি। একটি সূত্র জানিয়েছে, আপাতত তাকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে সংযুক্ত করা হবে। ওসি শহীদ তিতুমীর ২০২৪ সালের ৬ অক্টোবর দর্শনা থানায় যোগ দেন। প্রায় ১৩ মাস দায়িত্ব পালনের পর গতকাল ২৯ অক্টোবর তিনি বদলির আদেশ পান।
বদলির কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি শহীদ তিতুমীর বলেন, ‘এটা আমাদের নিয়মিত রুটিন বদলি। এখানে প্রায় ১৩ মাস হয়ে গেছে। চাকরির নিয়মই এমন। আপাতত পুলিশ লাইনে যাচ্ছি, পরে জানানো হবে কোথায় পোস্টিং হবে।’
দর্শনা অফিস