মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ী বাজার থেকে অভিনব কায়দায় পাখ্যিভান চুরি

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৫ ইং
হিজলগাড়ী বাজার থেকে অভিনব কায়দায় পাখ্যিভান চুরি

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজার থেকে ভাড়া নিয়ে দর্শনায় গিয়ে অভিনব কায়দায় পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পাখিভ্যান চালক হিজলগাড়ী ফার্মপাড়ার আসতম আলী (৬০)। জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে হিজলগাড়ী বাজারের তিনরাস্তার মোড়ে নিজের পাখিভ্যান নিয়ে যাত্রীর জন্য দাঁড়িয়ে ছিলের ভ্যানচালক আসতম আলী (৬০)।


এসময় দুজন ব্যক্তি এসে নিজেদের খাড়াগোদা বাজারের ব্যবসায়ী পরিচয় দিয়ে দর্শনায় যাওয়ার নাম করে ৪০০ টাকায় রির্জাভ ভাড়া ঠিক করে। ভ্যানচালক আসমত আলী সরল বিশ্বাসে তাদের নিয়ে দর্শনা যায়। তারা দর্শনা মনোরঞ্জন মার্কেটের সামনে পৌঁছালে একজন রেলইয়ার্ডেও কাছ থেকে মাল আনার নাম করে ভ্যানচালককে সাথে নিয়ে যায় এবং একজন ভ্যানেই বসে থাকেন। এসময় কৌশলে ভ্যান নিয়ে সটকে পড়ে একজন।


ভ্যানচালক আসমত আলী বলেন, ‘আমাকে নিয়ে যে লোকটা বাজারের মধ্যে মাল আনতে গিয়েছিল, তিনি আমার হাতে দড়ি ও কয়েক প্লাস্টিকের ব্যাগ দিয়ে বলেন, চাচা আপনি ভ্যানের কাছে যান। আমি ভ্যানের কাছে এসে দেখি ভ্যান ও লোক কেউ নেই। তখন বুঝতে পারি আমার থেকে কৌশলে ভ্যানটি চুরি করে নেওয়া হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী