মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৫ ইং
দামুড়হুদায় ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার

দামুড়হুদায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবাল পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় পরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা কবরস্থান সংলগ্ন মন্টুর আমবাগানের সামনে পাকা রাস্তা থেকে আবুল কালামের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে মুন্নাকে (৪২) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি কালো রঙের পুরাতন ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেছেন। মুন্নার বাড়ি দর্শনা হঠাৎপাড়ায়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী