সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পিপি’র বাড়িতে চুরির ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০১৭ ইং
মেহেরপুর পিপি’র বাড়িতে চুরির ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) পল্লব ভট্রাচার্য’র বাসভবনে চুরির সঠিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা আইনজীবী ভবনের সামনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সাবেক পিপি খন্দকার একরামুল হক হীরা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল হক, সাবেক সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, অ্যাড. খন্দকার আব্দুল মতিন, অ্যাড. ইব্রাহীম শাহীন, অ্যাড. শফি আহামেদ, অ্যাড. সাথি বোস, অ্যাড, কেএম নুরুল হাসানসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে আইনজীবীরা জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্রাচার্য’র বাসভবনে চুরির সঠিক তদন্ত ও জড়িতদেও দ্রুত বিচারের দাবি করেন।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে পৈত্রিক জমি ফিরে পেল পরিবার