মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৫ ইং
দামুড়হুদার ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ

দামুড়হুদার ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপি মহিলা দলের নেত্রী সবেদা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল ওয়াহেদ ও উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া।


এসময় প্রধান অতিথি রফিকুল হাসান তনু বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন। আমাদের সবাইকে এখনই সংগঠিত হতে হবে এবং বাবু ভাইয়ের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই সংগ্রাম শুধু একজন প্রার্থীর নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াই।’


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান চন্নু, উপজেলা বিএনপির নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম, ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল আজাদ, উপজেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম লিটনসহ ওয়ার্ডের মহিলা সদস্যবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী