মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৫ ইং
আলমডাঙ্গায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের টেংরামারী মাঠে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা রাস্তায় ডাকাতি মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। তথ্য প্রযুক্তির সহায়তায় মামলায় গ্রেপ্তার তিনজন হলেন- ডাউকি ইসলামপাড়ার মো. মজনুর রহমানের ছেলে মো. আল আমিন হোসেন (২২), আসাননগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মিজানুর রহমান মণ্টু (৪২) ও কামালপুর (চরপাড়া) গ্রামের মো. শারোফ হোসেনের ছেলে  মো. শিলন হোসেন (২০)।


জানা গেছে, গত ১৫ অক্টোবর কালিদাশপুর আসাননগর গ্রামের মৃত আকবার আলীর ছেলে মো. মিরাজুল ইসলাম (৪৫) বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরে ২৪ অক্টোবর ভোরে নিজের প্রাইভেটকারে (রেজিস্ট্রেশন রাজঃমেট্রো-ক-০২-০১৪৬) যশোরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সঙ্গে ছিলেন বাদীর মা মোছা. সজিরন নেছা, স্ত্রী এবং ছোট ভাই নাজমুল ইসলাম।


ভোর ৪:৪৫ মিনিটে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের টেংরামারী মাঠে মো. আসাদুল হকের জমির পাশে পাঁকা রাস্তার ওপর পৌঁছালে গাছের ডাল ফেলে বানানো বেরিকেড দেখে গাড়িটি থামান। এসময় গামছা দিয়ে মুখ ঢেকে অজ্ঞাতনামা ৩-৪ জন ধারালো চাপাতি ও রামদা নিয়ে গাড়িটিকে ঘিরে ধরে বাদীর মায়ের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেন। বর্ণিত ঘটনায় বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে আলমডাঙ্গা থানায় মামলা নং ৩৫, তারিখ ২৬/১০/২০২৫, ধারা ৩৯২ পেনাল কোড রুজু করা হয়।
পুলিশ জানায়, আসামিদের আদালতে হস্তান্তর করা হয়েছে। মো. আল আমিন হোসেন ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী