আলমডাঙ্গার ফরিদপুরে মরহুম কবি আ ফ ম সিরাজ সামজিসহ ৭ কবির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় ফরিদপুর সিরাজনগর হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। কবি গোলাম রহমানের উপস্থাপনায় বক্তব্য দেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, কবি হাবিবুর রহমান, কবি সিদ্দিকুর রহমান, কবি টিনু, কবি ও চলচ্চিত্রকার জন এফসহ অন্যান্য কবি ও মাদ্রাসার শিক্ষার্থীরা। দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল হক। আলোচনা সভায় বক্তারা বলেন, আ ফ ম সিরাজ সামজি ছিলেন আপাদমস্তক কবি। তার মতো সাংগঠনিক ব্যক্তি এখন পাওয়া দুষ্কর।
উল্লেখ্য, মরহুম কবি আ ফ ম সিরাজ সামজিসহ কবি হামিদ হাসান, কবি ইবাদদ হোসেন, কবি আব্দুর রহমান, কবি মইনুল হাসান, কবি জোয়াদ আলী মন্ডল ও কবি আবুল কাশেম মাস্টারের রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলমডাঙ্গা অফিস