দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ঢাকা গুলশানের বাসিন্দা আজিজুর রহমান (৫২) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার বেলা দুইটার দিকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ দেশত্যাগে নিষিদ্ধ থাকায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আজিজুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কুতুবপুর এলাকার মতিউর রহমানের ছেলে। পুলিশ জানায়, আজিজুরের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানাসহ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। গতকালই তাকে ইমিগ্রেশন পুলিশ দর্শনা থানায় হস্তান্তর করেছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, তার বিরুদ্ধে তেজগাঁওসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এবং তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। গতকালই তাকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।
দর্শনা অফিস