বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

মাদকসহ গ্রেপ্তার ৫ জনের জেল-জরিমানা
  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বুপ্রেনরফিন ইনজেকশন ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ও এ এস এম আব্দুর রউফ শিবলু। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. বদরুল হাসান এবং অন্যান্য কর্মকর্তারা।


অভিযানে ৪ পিস বুপ্রেনরফিন ইনজেকশন ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় চুনুরীপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে মো. খোকন (৬০), একই এলাকার বাদল সরকারের ছেলে শ্রী প্রসাদ সরকার (৫০), মৃত কারু মিয়ার ছেলে মো. আরোজ আলী (৪৫), মৃত ফজলুল হকের ছেলে মো. রফিক (৪৫) ও চুয়াডাঙ্গা মালোপাড়ার মসলেম স্বর্ণকারের ছেলে মো. শরিফুল ইসলাম (৩২)


পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের মধ্যে দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, এবং অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজে মাদকের বিস্তার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’