মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দুই জুলাই শহীদের সমাধিতে প্রশাসন কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন

জুলাই যোদ্ধাদের আদর্শে অনুপ্রাণিত প্রশাসন কর্মকর্তারা
  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গার দুই জুলাই শহীদের সমাধিতে প্রশাসন কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন

চুয়াডাঙ্গার দুই জুলাই শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। গতকাল শনিবার বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ব্যানারে তারা এ কর্মসূচিতে অংশ নেন। বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মাসুদ পারভেজ মুকুলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়। এরপর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কর্মকর্তারা। এরপর দুপুর ১২টার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে শহীদ শাহারিয়া শুভর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।


কর্মসূচিতে নেতৃত্ব দেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের মহাসচিব মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের পিতা বরকতউল্লাহ, অতিরিক্ত সচিব একেএম টিপু সুলতান, গাজীপুর উন্নয়ন কর্পোরেশনের সদস্য মহিতুর রহমান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব হাসান, চুয়াডাঙ্গার সহকারী কমিশনার (এনডিসি) আলাউদ্দিন আল আজাদ, আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, জুলাই যোদ্ধা হাসনা জাহান খুশবু এবং দুই শহীদের পরিবারের সদস্যরা।



শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্যে মহাসচিব মনিরুজ্জামান বলেন, ‘জুলাই শহীদদের প্রতি যেন কোনো অবহেলা না হয়, সে বিষয়ে আমরা সতর্ক আছি। যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন, তারা আমাদের অনুপ্রেরণা। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এমন বাংলাদেশ গড়তে চাই- যেখানে আর কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হবে না এবং বিদেশি প্রভাবমুক্ত স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ দাঁড়াবে।’


তিনি আরও বলেন, ‘বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আমরা কাজ করছি। জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীন ও মর্যাদাবান বাংলাদেশ গঠনের পথ দেখিয়েছেন।’


সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সদস্যরা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার আহত ও নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সহানুভূতি বিনিময়ের কর্মসূচি হাতে নিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় রাজধানী ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন শাহারিয়া শুভ ও মাসুদ পারভেজ মুকুল।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী