মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে সিসা দূষণ প্রতিরোধ দিবস পালিত

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৫ ইং
তিতুদহে সিসা দূষণ প্রতিরোধ দিবস পালিত

চুয়াডাঙ্গা জেলার পরিবেশবাদী সংগঠন ‘মানবতার জন্য সংস্থা’ নানা আয়োজনে পালন করেছে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ দিবস-২০২৫। গতকাল শুক্রবার বিকেল চারটায় সংগঠনের নিজ কার্যালয়ে মানববন্ধন, আলোচনা সভা ও লিফলেট বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।


অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন সরকার বলেন, ‘সিসা জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি। এর বিষক্রিয়ায় পেটব্যথা, কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, স্মৃতিশক্তি হ্রাস, বন্ধ্যাত্ব ও শরীরের দুর্বলতা দেখা দেয়। শিশুদের বিশেষ সতর্কতা ও বয়স্কদের সচেতনতা বাড়াতে পারলেই আমরা সিসা দূষণমুক্ত দেশ গড়তে পারব। সুন্দর হবে সবুজ-সোনালী বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘সিসার দূষণ, স্বাস্থ্যের জন্য মরণ। শিশুদের সুস্থ রাখতে সিসার ব্যবহার বন্ধ করতে হবে। সীসা নয়, সুস্থ জীবন- এই হোক সবার পণ।’


এসময় সংস্থার অর্থ-বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, ‘বাংলাদেশে সিসা দূষণ নিয়ে ইউনিসেফ উদ্বেগ জানিয়েছে। তাদের তথ্যানুযায়ী, সিসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যায় বাংলাদেশ বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে। তাই সবাইকে এখনই উদ্যোগী হতে হবে।’ সহ-সাধারণ সম্পাদক আ. মান্নান বলেন, ‘দ্রুত নগরায়ন ও শিল্পায়নের ফলে বাতাস, পানি, মাটি, খাবার, খেলনা, রঙ ও রান্নার সামগ্রীতে সিসার মাত্রা বেড়ে চলেছে। অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানাগুলো বন্ধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হবে।’


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সহ-সাধারণ সম্পাদক আ. মান্নান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রচার সম্পাদক সুলতান সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পাদক মঞ্জুরুল, সাজু, আকাশ, সাব্বিরসহ অন্যান্য সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী