মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় ধানের শীষের পক্ষে মিছিল

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৫ ইং
হাটবোয়ালিয়ায় ধানের শীষের পক্ষে মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের প্রাণকেন্দ্র হাটবোয়ালিয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, দপ্তর সম্পাদক মোমিনুল ইসলাম রাজু, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আজিবার রহমান কালু, সহসভাপতি জুরাল কসাই, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ইসমাইল হুদা, সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, কৃষক দলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ডলিম হোসেন, যুবদল নেতা ইসরাফুল ইসলাম, আবুল কালাম, উজ্জ্বল মিস্ত্রি, তরিকুল ইসলাম, কৃষক দলের ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আ. আলিম, হিরো, আতিয়ার রহমান প্রমুখ।


এসময় ইউনিয়ন বিএনপি সহসভাপতি মজিরুল ইসলাম বিজু বলেন, ‘ধানের শীষ হচ্ছে এই দেশের জনগণের আশা, অধিকার ও স্বাধীনতার প্রতীক। আজ দেশের মানুষ ভোট দিতে পারে না, কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পায় না, যুব সমাজ বেকারত্বে ভুগছে- এই অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ধানের শীষের বিজয়। তাই আমাদের প্রত্যেক নেতা-কর্মীকে মাঠে নামতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা শরীফুজ্জান শরীফ হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। তিনি তৃণমূলের নেতা, যিনি সবসময় কর্মীদের পাশে থেকে সাহস জুগিয়েছেন। আমরা ভাংবাড়ীয়া ইউনিয়নের পক্ষ থেকে শরীফ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ইনশাআল্লাহ।’
ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতাউল হুদার বক্তব্যে বলেন, ‘চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের জয় হবেই। আল্লাহ আমাদের ন্যায়ের পথে শক্তি দিন, জনগণের সরকার আবারও প্রতিষ্ঠিত হোক।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী