মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মাদক উদ্ধার ও ১১ বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৫ ইং
মাদক উদ্ধার ও ১১ বাংলাদেশি আটক

জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভায়াগ্রা উদ্ধার করেছে বিজিবি। একই সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. জুয়েল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে চারাতলাপাড়া গ্রামের কাঁচা রাস্তা থেকে আসামীবিহীন ১৪৮ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। একইদিন দুপুরে ১২টা ৪০ মিনিটের দিকে নিমতলা বিওপি এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৭৫০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।


এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে বাঘাডাংঘা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দুই বাংলাদেশি নাগরিক (এক নারী ও এক শিশু) আটক করা হয়। এছাড়া শুক্রবার সকাল ৯টার দিকে একই বিওপি এলাকার সীমান্ত-৬০/৩৭-আর এর কাছে অভিযান চালিয়ে আরও ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতরা সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। 



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী