সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে নবীনবরণ, অভিভাবক ও সুধী সমাবেশে শরীফুজ্জামান

বই পড়া এবং খেলার মাঠে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে
  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে নবীনবরণ, অভিভাবক ও সুধী সমাবেশে শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে নবীনবরণ, অভিভাবক ও সুধী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে মনোমুগ্ধকর পরিবেশে এই অনুষ্ঠানটি হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের নবীন শিক্ষার্থীরা যাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, তারাই একদিন দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিগত সময়গুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্ভাগ্যজনকভাবে দুর্নীতি, মাদক এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। আমাদেরকে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থে কোনোভাবেই বিভেদ তৈরি করা যাবে না, যাতে কলেজের পরিবেশ নষ্ট হয়।’



শিক্ষার্থীদের উদ্দেশ্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘শিক্ষার্থীরা তোমরা প্রয়োজনে মোবাইল ব্যবহার করবা, কিন্তু যেন তা আসক্তির পর্যায়ে না যায়। বই পড়বা এবং ছেলেরা বিকেলে খেলার মাঠে যাওয়ার অভ্যাস তৈরি করবা। তাতে শরীর-মন দুটোই ভালো থাকবে।’ তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস ও মেধা বিকাশই হোক একমাত্র লক্ষ্য। দুর্নীতি থাকলে তা শেকড় থেকে উৎপাটন করা এবং নতুন করে দুর্নীতির বীজ বপন করতে দেওয়া হবে না। কলেজের শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা আমার সাধ্য মতো অব্যাহত থাকবে।’
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান আরও বলেন, ‘এত সুন্দর মনোরম পরিবেশ থাকার পরেও, এত দক্ষ শিক্ষক থাকার পরেও সামাজিক কারণে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পছন্দের তালিকায় অনেক পিছিয়ে থাকে আমাদের এই পৌর কলেজ। সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা সবাই সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানকে চুয়াডাঙ্গা জেলার একটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’


তিনি দিকনির্দেশনা দিয়ে আরও বলেন, ‘আমরা যেন মোবাইল যথাযথ কাজে ব্যবহার করি। প্রতিটা প্রযুক্তিতেই সুফল ও কুফল রয়েছে। আমরা যদি কুফলে ব্যবহার করি, তাহলে শিক্ষা যাবে, সমাজ যাবে, ব্যক্তিত্ব যাবে এবং একটা সময় নিজেকেই আর খুঁজে পাওয়া যাবে না। আমরা চেষ্টা করব- আমাদের এই সময়কে খুব ভালোভাবে কাজে লাগানোর জন্য এবং আগামী দিনে এই সমাজের, আমাদের পরিবারের, এই কলেজের এবং চুয়াডাঙ্গা জেলার ভাবমূর্তি উজ্জ্বল করায় আমরা সবাই যেন অংশগ্রহণ করতে পারি।’



শরীফুজ্জামান বলেন, ‘কেউ যদি মনে করেন কোনো ব্যক্তিকে ব্যবহার করে আপনার ব্যক্তিগত স্বার্থ হাসিল করবেন, এই ধরণের সুযোগ এখানে নাই। আমাদের কোনো নেতা, কোনো কর্মী কিংবা কাউকে কোনো প্ররোচণা, আর্থিক লোভ-লালসা বিভিন্ন রকম কর্মকাণ্ড দিয়ে এই জায়গায় নিজেদের সিন্ডিকেট রক্ষা করা যাবে না। কোনো নিয়োগ বাণিজ্য একদম নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত, আমি যতদিন চুয়াডাঙ্গাতে আছি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য হবে না।’


কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা, শারমিন সুলতানা শিলা, অভিভাবক সদস্য মকছেদুর রহমান মিল্টন, মো. রানা মন্ডল, শিক্ষক প্রতিনিধি মো. কামরুজ্জামান, মো. খসরুজ্জামান ও আফরোজা সুলতানা।


আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, পৌর কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোছা. মালেকা রহমান, মো. তাহেরুল ইসলাম ও কোহিনুর রহমান টুনি। নবীন শিক্ষার্থীদের গোলাপ ও ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয় রোভারের সদস্যরা। শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কলেজের শিক্ষক প্রভাষক মো. আশরাফুল ইসলাম। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী আমির হামজা, রনি আশরাফুজ্জামান ও সাব্বির হোসেনকে সংবর্ধনা পদক প্রদান করা হয়।


নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন মো. মনিরুজ্জামান ও মো. সাইদুর রহমান। সুধীজনের পক্ষ থেকে বক্তব্য দেন মো. রেজাউল হক জোয়ার্দ্দার রেজা। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. মিনাজ উদ্দিন।
নবীনবরণ, অভিভাবক ও সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মন্জুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ খান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান সাদিদ, চুয়াডাঙ্গা পৌর যুবদলের সাবেক সদস্যসচিব ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, জেলা শ্রমিক দল নেতা ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাশিদুল ইসলাম রাশেদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পল্লব করিম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন জোয়ার্দ্দার স্বপন, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, পৌর বিএনপি নেতা মোজাম্মেল হক, গিয়াস উদ্দিন, মুন্সী আব্দুস সাত্তার, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম খোকন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি খন্দকার আরিফ, নাঈম হাসান, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কনক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান প্রমুখ। কলেজের সকল শিক্ষকমণ্ডলী ও কর্মচারীরা উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত