শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে

শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা
  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নবগঠিত জেলা কমিটির সভাপতি জুয়েল মাহমুদ ও সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানার নেতৃত্বে সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সহসভাপতি সাইমুজ্জামান মিশা, সহসভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, প্রচার সম্পাদক মো. রাশিদুল ইসলাম জেলা পরিষদে পৌঁছালে প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ সাদরে গ্রহণ করে বুকে জড়িয়ে নেন এবং তিনিও পুষ্পমাল্য পরিয়ে তাঁদের অভিনন্দন জানান। 
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ সকলকে ঐক্যবদ্ধভাবে চলার পরামর্শ দেন। নতুন কমিটির নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাস রুখে দেওয়ার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। শুভেচ্ছা বিনিময়ের সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল