শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় শিশু শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
দর্শনায় শিশু শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ

দর্শনায় নূরানী কিন্ডারগার্টেন মাদরাসায় শিশু শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরে নূরানী কিন্ডারগার্টেন মাদরাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।


এরপর মাদ্রাসার পরিচালক মাও. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের (জীবননগর) ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল হাকিম, নূরানী ইকরা তা’লিমুল কোরআন বোর্ড চুয়াডাঙ্গা শাখার (প্রশিক্ষক) মাও. জিল্লুর রহমান, মুফতি আজিজুল্লাহ, মাও. মাহবুবুর রহমান গওহরী, মুফতি খালিদ সাইফুল্লাহ রুহি, মুফতি আমানুল্লাহ, মুফতি রুহুল আমিন, মুফতি খালিদ সাইফুল্লাহ, মাও. আরিফুল ইসলাম হাওলাদার, মাও. হুসাইন আহমেদসহ মাদরাসার সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অত্র মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আকসাদ সাহেব।


এসময় মাদ্রাসার পরিচালক মাও. আব্দুল মালেক বলেন, আপনাদের সহযোগিতায় এবং আমাদের শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় এই মাদরাসা এগিয়ে যাচ্ছে। আজ এই প্রতিষ্ঠানটি হাঁটিহাঁটি পা পা করে ১০ বছর পূর্ণ হলো। এই পথচলায় আপনারা আমাদের সঙ্গে আস্থা রেখে ছিলেন এবং আছেন, এর জন্য আমরা ধন্য। সেই সঙ্গে আমাদের একটা বড় অর্জন যে, একটি বাড়ি থেকে একটি ছাত্র আমাদের মাদরাসায় ভর্তি হয়েছে; পরবর্তীতে ওই পরিবারের অন্যান্য ছেলে-মেয়েকেও এই মাদরাসায় ভর্তি করিয়েছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও আদর্শ দেখে। তাই আমরা অনুরোধ করব, আপনারা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে-দেখে সিদ্ধান্ত নিন।



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল