বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় কৃষক সমাবেশে জেলা জামায়াতের আমির রুহুল আমিন

ক্ষমতায় গেলে কৃষকদের ভোগান্তি থাকবে না
  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২৫ ইং
দর্শনায় কৃষক সমাবেশে জেলা জামায়াতের আমির রুহুল আমিন

দর্শনায় কৃষক সমাবেশে জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের ভোগান্তি আর থাকবে না, তাদের দরজায় সার পৌঁছে যাবে। এদেশের কৃষক খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাকরিজীবী ছাত্র-জনতা সকলের প্রাণের দাবি- জামায়াতে ইসলামীকে এবার রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চাই। তারা এ রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ-বাণিজ্য মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত, দখলদার মুক্ত দেখতে চায়।


তিনি আরও বলেন, কৃষকের জমি ফুরিয়ে যাচ্ছে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। ফসল উৎপাদন করতে কৃষকদের সার পেতে বেগ পেতে হচ্ছে। কারণ একটি মহল এমন ম্যাকানিজম চালু করেছে যে, সার পেতে হলে দ্বারে দ্বরে ঘুরতেই হবে। এ অঞ্চলে আলু চাষ হয়, পটল চাষ হয়, পেঁয়াজ চাষ হয়, অনেক রকম খাটো আবাদ হয়। কিন্তু কোনো এমপি বা কোনো শিল্পপতি ভাবেনি এই এলাকায় একটি কোল্ডস্টোরেজ করলে ভালো হবে।


গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় দর্শনা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মুক্তমঞ্চে দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুবুর রহমান টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সমাবেশে বিশেষ অতিথিছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের ও জেলা কৃষি বিভাগের সভাপতি আলতাফ হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানা সহকারী সেক্রেটারি মাজারুল ইসলাম, জাহিদুল ইসলাম, দর্শনা পৌর আমির সাহিকুল ইসলাম অপু প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’