মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২৫ ইং
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া গ্রামের পূর্বপাড়ায় গতকাল বুধবার রাত ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বড়বোয়ালিয়া পূর্বপাড়া জামায়াতে ইসলামী ইউনিট সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির খন্দকার মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জিএ থানা কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রশিদ, ইউনিয়ন শুরা ও কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন, বিল্লাল হোসেন, ১ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি নাসির উদ্দিন, নির্বাচনী পরিচালক মহাসিন আলী, উপদেষ্টা পরিষদ সদস্য জমির উদ্দিন ও আব্দুল কুদ্দুস (কুটি পাড়া জামে মসজিদের খতিব), যুব বিভাগের সদস্য আনারুল ইসলাম এবং বড়বোয়ালিয়া আদি মসজিদের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী