মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার নগর বোয়ালিয়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০২৫ ইং
আলমডাঙ্গার নগর বোয়ালিয়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগর বোয়ালিয়া গোরস্থানপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. ফিরোজ আলী ও আসমানখালী পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নগর বোয়ালিয়া গোরস্থানপাড়ার বিশারত আলীর মুদি দোকানের সামনে থেকে মো. রিদয় আলীকে (২৫) আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি ৫০০ টাকার জাল নোট (মোট এক হাজার টাকা) ও একটি টিভিএস ৪ভি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, অভিযানের সময় আরও একজন সহযোগী পালিয়ে যায়। আটক রিদয় আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫(ক)(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (আলমডাঙ্গা থানার মামলা নম্বর ৩১, তারিখ ২২/১০/২০২৫ খ্রি.)। ওসি মাসুদুর রহমান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আলমডাঙ্গা থানা পুলিশ সবসময় সক্রিয় রয়েছে। জাল টাকা বা মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী